প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: দুর্বল লাগলে কি শিরায় স্যালাইন দিলে উপকার হয়?
উত্তর: অনেকেরই ধারণা, দুর্বল বা অসুস্থ লাগলে শিরায় দু-এক ব্যাগ স্যালাইন দেওয়া হলেই সুস্থ ও সবল লাগবে৷ আসলে ধারণাটি ঠিক নয়৷ বিভিন্ন ধরনের স্যালাইনে বিভিন্ন অনুপাতে লবণ ও গ্লুকোজের মিশ্রণ রয়েছে এবং বিভিন্ন ধরনের স্যালাইন ব্যবহারের সুনির্দিষ্ট কিছু কারণও আছে৷ বিনা কারণে স্যালাইন দেওয়া হলে বরং হিতে বিপরীত হতে পারে৷ যেমন: অকারণে রক্তে লবণ বেড়ে যেতে পারে, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক রোগীর রক্তচাপ ও শর্করা বেড়ে যেতে পারে, এমনকি না বুঝে কিডিন ও হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিকে বেশি স্যালাইন দেওয়া হলে জীবনসংকট দেখা দিতে পারে৷ তাই কারণ ব্যতীত ও চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া শিরায় স্যালাইন দেওয়া উচিত নয়৷ অধ্যাপক এ বি এম আবদুল্লাহ মেডিসিন বিভাগ, বিএসএমএমইউ |