প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: শিশুদের কোষ্ঠকাঠিন্য হলে কী করা উচিত?
উত্তর: কোষ্ঠকাঠিন্য হলে ছোট্ট শিশুদের অনেক সময় পেট ফাঁপে ও ব্যথা করে। ফর্মুলা খাওয়া শিশুর তুলনায় স্তন্য পান করা শিশুর কোষ্ঠকাঠিন্য কম হয়। এ ছাড়া খাবারে জলীয় অংশ কম থাকা, বেশি ফাস্টফুড ও তেল চর্বিযুক্ত খাবারের কারণেও এমন হয়। শিশুকে বেশি করে পানি এবং শাকসবজি ও ফলমূল দিন।
ডা. প্রণব কুমার চৌধুরী
শিশু বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ