প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: ডেঙ্গুজ্বর হলে কি বিশ্রাম প্রয়োজন?
উত্তর: ডেঙ্গুজ্বরে প্রথমে প্রচণ্ড শরীর ব্যথা ও ক্লান্তি বোধ হয়। পরে অনেকের রক্তচাপ কমে যায়। ফলে মাথা ঘোরে, দুর্বল লাগে এবং বেশি পরিশ্রম করলে রোগী পড়ে যেতে পারে। তাই অন্তত পাঁচ থেকে সাত দিন বিশ্রামে থাকা উচিত।
অধ্যাপক এ বি এম আবদুল্লাহ
ডিন, মেডিসিন অনুষদ, বিএসএমএমইউ