প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: শিশুদের দুধে চিনি মিশিয়ে খাওয়ানো কি দাঁতের জন্য ক্ষতিকর?
উত্তর: ফিডারে চিনিমিশ্রিত দুধ খাওয়ানো অবশ্যই ক্ষতিকর। ছয় মাস পর্যন্ত মায়ের বুকের দুধই যথেষ্ট পুষ্টি জোগাতে পারে। পরবর্তী সময়ে দুধ বা অন্য যেকোনো খাবার দেওয়ার জন্য বাটি ও চামচ ব্যবহার করতে হবে, কখনোই ফিডার নয়। এতে জীবাণু আক্রমণের আশঙ্কা যেমন বেশি, তেমনি নতুন উদগত দাঁতে ক্যারিজ বা ক্ষয় হতে পারে।
অধ্যাপক অরূপ রতন চৌধুরী, দন্ত বিভাগ, বারডেম হাসপাতাল|