প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: খালি পায়ে হাঁটা কি শিশুদের জন্য খারাপ?
উত্তর: কিছু কৃমি পরিবেশ থেকে পায়ের ত্বক ভেদ করে দেহে প্রবেশ করতে পারে ও পরে অন্ত্রে পৌঁছে বংশবৃদ্ধি করে। এ ছাড়া খালি পায়ে হাঁটলে কাদা পানি বা নোংরা লেগে ত্বকে ছত্রাক সংক্রমণ হতে পারে। কখনো ইনজুরি বা আঘাত পাওয়ার সম্ভাবনাও থাকে। তাই শিশুদের বিশেষ করে বাইরে, মাঠে বা রাস্তাঘাটে খালি পায়ে হাঁটতে দেওয়া উচিত নয়।
ডা. প্রণব কুমার চৌধুরী, শিশু বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল|