প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: উচ্চ রক্তচাপের রোগীর কি ডিম খাওয়া নিষেধ?
উত্তর: একটি ডিমে যে পরিমাণ কোলেস্টেরল আছে, তা নিরাপদ মাত্রার। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদ্রোগীরাও প্রতিদিন একটি ডিম নিশ্চিন্তে খেতে পারবেন। কেননা, ডিমে আছে যথেষ্ট পরিমাণ প্রোটিন, আয়রন, ভিটামিন ডি ইত্যাদি।
অধ্যাপক এ বি এম আবদুল্লাহ
ডিন, মেডিসিন অনুষদ, বিএসএমএমইউ
স্বাস্থ্যবটিকা ® ব্রোন স্মিথ
কাঁধ ও হাতের জোড়া বা সন্ধির সুরক্ষার কোনো ব্যায়াম আছে কি?
হাতটা আলতো করে টানুন। কাঁধের পেছনে টান পড়লেই বিরত হোন। প্রতিবার ৩০ সেকেন্ড করে এটা দু-তিনবার চর্চা করুন। তারপর আরেক হাতে একই ব্যায়াম করুন।
‘স্বাস্থ্যবটিকা’র লক্ষ্য রোগনির্ণয় গোছের কিছু নয়