প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: রক্ত পরীক্ষা করতে গিয়ে শিরায় সহজে রক্ত না পাওয়ার কারণ কি রক্তশূন্যতা?
উত্তর: অনেক কারণেই রক্ত পরীক্ষার সময় শিরা খুঁজে পাওয়া যায় না বা রক্ত সহজে আসে না। পানিশূন্যতা হলে, রক্তচাপ বেশি কমে গিয়ে শক-এ চলে গেলে দেহের শিরাগুলো চুপসে যায় এবং সহজে রক্ত নেওয়া যায় না। অনেক সময় ত্বকের নিচে চর্বি বেশি থাকলে বা শিরা ত্বকের অনেক গভীরে থাকলেও খুঁজে পাওয়া যায় না। রক্তগ্রহীতার কৌশলেও সমস্যা থাকতে পারে। তবে রক্তশূন্যতার জন্য এমনটা হয়, এ কথার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, মেডিসিন বিভাগ, বিএসএমএমইউ ।