প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: ডায়াবেটিসের রোগীরা কি রোজা রেখে দিনের বেলা ব্যায়াম করতে পারবেন?
উত্তর: ব্যায়াম করার সময় আমাদের দ্রুত ক্যালরি ক্ষয় হয় ও পেশি অধিক শর্করা ব্যবহার করতে থাকে। রোজা রেখে ব্যায়াম করলে ডায়াবেটিসের রোগীদের হঠাৎ শর্করাস্বল্পতা দেখা দিতে পারে, বিশেষ করে যাঁরা ইনসুলিন নেন বা ইনসুলিনবর্ধক ওষুধ খান। এ ছাড়া পানিশূন্যতাও হতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংগঠন রোজা রেখে ডায়াবেটিসের রোগীদের দিনের বেলা অতিরিক্ত ব্যায়াম বা হাঁটাহাঁটি না করতেই পরামর্শ দিয়েছে। তারাবির নামাজ পড়ে থাকলে আলাদা করে রমজানে ব্যায়ামের প্রয়োজন নেই। নয়তো সন্ধ্যার পর খানিকটা হাঁটাহাঁটি করতে পারেন। অধ্যাপক মো. ফারুক পাঠান, ডায়াবেটিস ও হরমোন বিভাগ, বারডেম হাসপাতাল|