প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: রোজায় ইফতারের পর কতটুকু পানি পান করা প্রয়োজন?
উত্তর: এখন দিনে প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা পানি পান না করে থাকতে হচ্ছে। এতে পানিশূন্যতার ঝুঁকি আছে। এ ছাড়া কোষ্ঠকাঠিন্য ও প্রস্রাবে সংক্রমণও হতে পারে। তাই বলে ইফতারের পর পানি খেয়ে পেট ফুলিয়ে ফেলতে হবে এমন কোনো কথা নেই। কতটুকু পানি পান করবেন তার অনেকটাই মস্তিষ্কের পিপাসা কেন্দ্র বলে দেবে। পানি কম হলে প্রস্রাবের রং গাঢ় হবে, জ্বালা করতে পারে, পরিমাণে কমে যেতে পারে। মোটামুটি পূর্ণ বয়স্ক ব্যক্তির দুই লিটার বা তার বেশি পানি দরকার হতে পারে।
ডা. মেহরুবা আলম, নেফ্রোলজি বিভাগ, বারডেম হাসপাতাল |