প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: তেঁতুল গোলা পানি, লেবু বা টক খেলে কি রক্তচাপ কমে?
উত্তর: এ তথ্যের পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই৷ বরং টক খাওয়ার সময় অনেকেই আলগা লবণমিশ্রিত করেন, যাতে রক্তচাপ আরও বাড়তে পারে৷ তা ছাড়া যাদের অভ্যাস নেই তাদের অ্যাসিডিটিও হতে পারে৷ এমনিতে উচ্চ রক্তচাপ, হৃদ্রোগী ও ওজনাধিক্য রোগীদের জন্য মিষ্টি ও চর্বিজাতীয় খাবারের চেয়ে টকজাতীয় খাবার ভালো—তবে এটি রক্তচাপ কমায় কি না, তা জানা যায়নি৷ l অধ্যাপক এ বি এম আবদুল্লাহ মেডিসিন বিভাগ, বিএসএমএমইউ