প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: শ্বেতী রোগীদের কি দুধ খাওয়া যাবে না?
উত্তর: দুধ সবচেয়ে পুষ্টিকর খাবার৷ এটা বর্জন করা ভুল হবে৷ দুধ খেলেই যদি শ্বেতী রোগ হয়, তবে পৃথিবীর সব শিশুরই শ্বেতী রোগ হতো৷ শ্বেতী রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি, রোগ ও রোগীর অবস্থাভেদে চিকিৎসা প্রদান, পরিবর্তন ও পরিবর্ধন হয়ে থাকে৷ মনে রাখতে হবে, দুশ্চিন্তা, ঘষা বা আঘাত লাগানো এবং সূর্যের সরাসরি আলো এ রোগের জন্য ক্ষতিকর৷ অধ্যাপক রাশেদ মো. খান বিভাগীয় প্রধান, চর্ম ও যৌন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল