প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: পাতলা বা হালকা গড়নের মানুষের কি অতিরিক্ত ক্ষতিকর কোলেস্টেরল থাকতে পারে?
উত্তর: অনেকেই মনে করেন, হালকা বা পাতলা গড়নের মানুষের শরীরে অতিরিক্ত ক্ষতিকর কোলেস্টেরল জমা থাকে না বা থাকতে পারে না। কথাটি মোটেও ঠিক নয়। যেকোনো গড়নের শরীরেই অতিরিক্ত ক্ষতিকর কোলেস্টেরল জমা হয়ে থাকতে পারে, যা অত্যন্ত ক্ষতিকর। তবে মোটা বা অতিরিক্ত ওজনের মানুষে অতিরিক্ত ক্ষতিকর কোলেস্টেরল জমা হওয়ার প্রবণতা বেশি। যাঁরা অনেক খেয়েও মোটা হন না, তাঁরা সাধারণত অতিরিক্ত ক্ষতিকর কোলেস্টেরল সম্পর্কে অসচেতন থাকেন। তাই সবাইকেই ক্ষতিকর কোলেস্টেরল সম্পর্কে সচেতন হতে হবে।
ডা. এ কে এম শফিকুল ইসলাম, মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল।