প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: দাঁতের পোকা আসলে কী?
উত্তর: দাঁতে পোকা বলতে কিছু থাকে না৷ দাঁত থেকে পোকা বের করার ঘটনা এক ধরনের ভেলকি মাত্র৷ আসলে মিষ্টি, চিনি জাতীয় দ্রব্য মুখের জীবাণুর সঙ্গে মিশে অম্ল তৈরি করে, যা দাঁতের এনামেলকে ক্ষয় করে গর্তের সৃষ্টি করে৷ একে বলা হয় ডেন্টাল ক্যারিজ৷ ক্রমে এতে এক ধরনের আলগা আবরণ পড়ে, যাকে বলে দন্তমল বা প্ল্যাক৷ জীবাণুযুক্ত এই গর্ত বা দন্তমলই হলো চলতি কথায় দাঁতের পোকা৷ অধ্যাপক অরূপ রতন চৌধুরী, দন্ত বিভাগ, বারডেম হাসপাতাল৷