প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: গর্ভকালীন ডায়াবেটিস কি সন্তান প্রসবের পর সেরে যায়?
উত্তর: বেশির ভাগ ক্ষেত্রেই গর্ভকালীন ডায়াবেটিস বা জেসটেশনাল ডায়াবেটিস সন্তান জন্মের পর সেরে যেতে পারে। তবে তা নিশ্চিত হওয়ার জন্য প্রসবের অন্তত ছয় সপ্তাহ পর আবার একটা ওরাল গ্লুকোজ টেস্ট করতে হবে। তবে যাঁরা গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হয়েছিলেন, তাঁদের পরবর্তী জীবনে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। সেই ঝুঁকি এড়াতে হলে তাঁদের জীবন যাপন পদ্ধতি বদলাতে হবে।
অধ্যাপক মো. ফারুক পাঠান, হরমোন ও ডায়াবেটিস বিভাগ, বারডেম হাসপাতাল