প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: ডাবের পানি কি স্যালাইনের বিকল্প হিসেবে কার্যকর?

উত্তর: মুখে খাওয়ার স্যালাইনের সঙ্গে ডাবের পানির কিছুটা তারতম্য রয়েছে। এতে স্যালাইনের তুলনায় সোডিয়ামের পরিমাণ একটু কম, আবার পটাশিয়াম একটু বেশি। তবে বমি বা ডায়রিয়া হলে খাওয়ার স্যালাইন না পেলে ডাবের পানি, চিড়ার পানি, গুড়-লবণের শরবত ইত্যাদি পান করলে পানিশূন্যতা ও লবণশূন্যতা থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে।
অধ্যাপক এ বি এম আবদুল্লাহ
মেডিসিন বিভাগ, বিএসএমএমইউ