প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: গর্ভকালীন অবস্থায় কি উচ্চ রক্তচাপের ওষুধ খাওয়া যাবে?
উত্তর: কারও যদি আগে থেকেই উচ্চ রক্তচাপ থাকে এবং সে জন্য তিনি ওষুধ খান, তবে দেখতে হবে সেই ওষুধ গর্ভাবস্থায় তাঁর জন্য নিরাপদ কি না। প্রয়োজনে ওষুধ পাল্টাতে হবে। কেউ কেউ গর্ভকালীন অবস্থাতেই প্রথম উচ্চ রক্তচাপে আক্রান্ত হন। তাঁদের জন্য নিির্দষ্ট ওষুধ আছে। তবে অন্তঃস্বত্ত্বা অবস্থায় যেকোনো ওষুধই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে।
ডা. রোনা লায়লা
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, বারডেম হাসপাতাল