প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: বদ্ধ পানির মাছের তুলনায় নদীর মাছ কি বেশি উপকারী?
উত্তর: পুকুর বা বদ্ধ পানিতে চাষ করা মাছের তুলনায় নদীর মাছে অনেক বেশি পরিমাণে উপকারী চর্বি বা ওমেগা থ্রি থাকে। নদী বা সমুদ্রের স্রোতের সঙ্গে চলতে প্রচুর পরিশ্রম করতে হয় বলে এসব মাছের চর্বি ওমেগা থ্রিতে পরিণত হয়। এই মাছের তেলে আমাদের উপকারী চর্বি এইচডিএল বাড়ে।
আখতারুন নাহার
প্রধান পুষ্টিবিদ, বারডেম হাসপাতাল