প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: পক্ষাঘাতের পর অবশ হয়ে যাওয়া হাত-পায়ে কি আবার বল ফিরে আসতে পারে?
উত্তর: এটা নির্ভর করে পক্ষাঘাত বা স্ট্রোকের কারণে মস্তিষ্কের ওই নির্ধারিত অংশ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ওপর। অনেক ক্ষেত্রে মস্তিষ্কের জমাট রক্ত বা ক্ষতিগ্রস্ত এলাকা কিছুটা সেরে গেলে ও সঠিক ব্যায়াম ও ফিজিওথেরাপির মাধ্যমে হাত-পায়ের বল অনেকাংশেই ফিরে পাওয়া যেতে পারে। তবে শুরুতেই এ সম্পর্কে কোনো ভবিষ্যদ্বাণী করা যায় না।
অধ্যাপক এ বি এম আবদুল্লাহ
ডিন, মেডিসিন অনুষদ, বিএসএমএমইউ