প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: কানের খৈল বা ময়লা বের করার জন্য কটন বাড বা পাখির পালক ব্যবহার করা উচিত?
উত্তর: কটন বাড বা পাখির পালক যা-ই হোক না কেন কানের ময়লা বা খৈল পরিষ্কার করার জন্য এগুলো ব্যবহার করা উচিত নয় এবং দরকারও নেই৷ কেননা এতে কানে ছিদ্র বন্ধ, পর্দা ছিদ্র, কানে ব্যথা, সংক্রমণ ইত্যাদির ঝুঁকি বাড়ে৷ আর নিয়মিত যে পরিমাণ খৈল তৈরি হয় তা শরীরের স্বাভাবিক নিয়মে কান থেকে বের হয়ে যায়৷ তাই এগুলো খোঁচাখুঁচি করারও কোনো প্রয়োজন নেই৷ ডা. সতীনাথ সরকার, নাক, কান ও গলা বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল|