প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: নবজাতক শিশুর প্রায় সারা দিনই ঘুমিয়ে থাকা কি অসুস্থতার লক্ষণ?
উত্তর: একটি সুস্থ নবজাতক জন্মের পরপরই কাঁদে এবং তারপর ঘণ্টা খানেক জেগে থাকে। এই সময় তাকে অবশ্যই মায়ের নিবিড় সংস্পর্শে দিতে হবে এবং শালদুধ বা প্রথম দুধ খেতে দিতে হবে। তারপর সে সাধারণত ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে ও প্রায় ছয় ঘণ্টা পর্যন্ত ঘুমাতে থাকে। এতে ভয় পাওয়ার কিছু নেই। একটি সুস্থ নবজাতক ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টাই ঘুমিয়ে কাটাতে পারে।  ডা. প্রণব কুমার চৌধুরী শিশুরোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল ও হাসপাতাল।