প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: সকালে ঘুম থেকে উঠে শিশুদের বমি ভাব বা বমি করার কারণ কি মানসিক?
উত্তর: বেশির ভাগ ক্ষেত্রেই কারণটা হলো মানসিক চাপজনিত৷ স্কুলে যেতে অনীহা, মাকে ছেড়ে যেতে ভয়, স্কুলে শিক্ষক বা কোনো সহপাঠীকে ভয় পাওয়া ইত্যাদি কারণ থাকতে পারে এর পেছনে৷ একে বলা হয় সাইকোজেনিক ভমিটিং৷ নিশ্চিত হতে হলে লক্ষ করুন ছুটির দিন বা স্কুলের সময় ছাড়া অন্য সময়ও এমন হয় কি না৷ তবে শিশুরা পেটে গ্যাস, প্রস্রাবে সংক্রমণ, কৃমি সংক্রমণ, অন্ত্রের সংক্রমণ বা কোনো ওষুধের কারণেও বমি করতে পারে৷ l ডা. প্রণব কুমার চৌধুরী, শিশুরোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল |