প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: মাথাব্যথার কারণে ঘন ঘন প্যারাসিটামল বড়ি খাওয়ার কি ক্ষতিকর দিক আছে?
উত্তর: নির্দিষ্ট মাত্রার প্যারাসিটামল বড়ি বারবার খাওয়ার তেমন কোনো ক্ষতি হয়তো নেই৷ তবে মনে রাখবেন মাথাব্যথা কোনো রোগ নয়, বরং রোগের লক্ষণ৷ কারও বারবার বা ঘন ঘন মাথাব্যথা হলে তার সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করে সে অনুযায়ী চিকিৎসা করা প্রয়োজন। প্যারাসিটামল খেয়ে ব্যথা সাময়িক কমানো কোনো স্থায়ী সমাধান আনবে না। আর কারও যকৃতের সমস্যা থেকে থাকলে বেশি প্যারাসিটামল খাওয়া নিরাপদও নয়।
অধ্যাপক এ বি এম আব্দুল্লাহমেডিসিন বিভাগ, বিএসএমএমইউ।