প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: ডায়রিয়ার রোগী কোমল পানীয় খেতে পারবে কি না?

উত্তর: ডায়রিয়ার রোগীদের শরীর থেকে যেহেতু প্রচুর পরিমাণে লবণ ও পানি বের হয়ে যায়, তাই এগুলোর ঘাটতি পূরণ করার জন্যই খাওয়ার স্যালাইন খেতে দেওয়া হয়। অর্থাৎ, যেকোনোভাবে লবণ-পানির ঘাটতি পূরণই এই চিকিৎসার প্রধান লক্ষ্য। কোমল পানীয়ও খাওয়ানো যেতে পারে। সে ক্ষেত্রে কোমল পানীয়র সঙ্গে হাতে তৈরি স্যালাইনের মতো লবণ মেশালে ভালো হয়; তাতে স্বাদে ভিন্নতা আসে এবং লবণ-পানির ঘটতিও মেটে। কেউ যদি খাবার সালাইন খেতে না পারে বা না চায়, সে ক্ষেত্রে হাতে তৈরি স্যালাইন, ভাতের মাড়, ডাবের পানি, পাতলা ডাল, রাইস স্যালাইন, আখের রস, বাসায় তৈরি ফলের রস ইত্যাদি খাওয়ানো যেতে পারে।  ডা. এ বি এম আবদুল্লাহ্‌, ডিন, মেডিসিন অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়|