প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: শিশুদের ডায়রিয়া হলে জিংক খেতে বলা হয় কেন?
উত্তর: বিভিন্ন গবেষণার তথ্য-উপাত্ত বলছে যে জিংক ডায়রিয়া আক্রান্ত শিশুর রোগের তীব্রতা ও স্থায়িত্ব দুটোকেই কমাতে সহায়ক। তা ছাড়া এটি এমন একটি মাইক্রো নিউট্রিয়েন্ট, যা দেহের বিভিন্ন উৎসেচককে কার্যকর করে তোলে এবং শিশুর রোগ সারাই বা প্রতিরোধ এবং পুষ্টি পূরণে সাহায্য করে। শিশুর বয়স অনুযায়ী চিকিৎসকের পরামর্শে জিংক ট্যাবলেট খাওয়ানো উচিত। l ডা. প্রণব কুমার চৌধুরী, শিশু বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।