প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: অন্তঃসত্ত্বারা কি ব্যায়াম করতে পারবেন?
উত্তর: বিশেষ কোনো সমস্যা না থাকলে এবং পূর্ণ বিশ্রামে থাকার জন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ না থাকলে একজন গর্ভবতী নারী স্বাভাবিক হাঁটার মতো ব্যায়াম করতে পারেন। ডায়াবেটিস বা স্থূলতা থাকলে অন্তঃসত্ত্বাকেও এ ধরনের ব্যায়াম করতে হয়। পেটে চাপ পড়ে না এমন যে কোনো ব্যায়ামও তাঁরা করতে পারবেন। পশ্চিমা বিশ্বে গর্ভাবস্থায় প্রসব সহজ করার জন্য শ্রোণিচক্রের পেশি ও সন্ধিগুলোকে শিথিল করার কিছু ব্যায়াম শিখিয়ে দেওয়া হয়।
ডা. মুনা সালিমা জাহান
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ