প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: শারীরিক রোগের সঙ্গে বিষণ্নতার কোনো সম্পর্ক আছে কি?
উত্তর: গবেষণা বলছে যে দীর্ঘমেয়াদি শারীরিক রোগ যেমন: ডায়াবেটিস, ফুসফুসের ক্রনিক ব্রংকাইটিস বা হূদেরাগের রোগীরা বিষণ্নতায় ভুগে থাকেন। থাইরয়েড, মস্তিষ্কের পারকিনসন ডিজিজ বা স্ট্রোকের রোগীদের মারাত্মক বিষণ্নতা দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদি ব্যাধি বা ক্রনিক ডিজিজের রোগীদের এই বিষণ্নতার চিকিৎসা না করা হলে তাদের রোগের তীব্রতা আরও বাড়ে। তাই এ ধরনের রোগীদের মানসিক সুস্থতা বজায় রাখার জন্য প্রয়োজনে চিকিৎসার আওতায় আনা দরকার।
ডা. হেলাল উদ্দিন আহমেদ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা।