প্রশ্নোত্তর
প্রশ্ন: ডেঙ্গু জ্বর হলে রক্ত বা প্লাটিলেট দেওয়ার প্রয়োজন হয় কি?
উত্তর: প্লাটিলেট বা অণুচক্রিকা হলো রক্তের একধরনের ক্ষুদ্র কণিকা, যা রক্ত জমাট বাঁধতে ও রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। স্বাভাবিক মানুষের রক্তে অণুচক্রিকার হার প্রতি ১০০ মিলিলিটারে দেড় লাখ থেকে চার লাখ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে এই অণুচক্রিকার পরিমাণ কমে যেতে পারে। কিন্তু এটি কমে গেলেই যে তা মারাত্মক ব্যাপার হবে এবং রোগীকে রক্ত বা প্লাটিলেট দিতে হবে—এমন কোনো কথা নেই। প্লাটিলেটের সংখ্যা ২০ হাজার পর্যন্ত নেমে গেলেও রোগীর মারাত্মক কোনো ক্ষতির আশঙ্কা থাকে না। তবে প্লাটিলেটের সংখ্যা আরও কমে গেলে এবং সেই সঙ্গে রোগীর নাক, দাঁতের মাড়ি বা শরীরের অন্য কোনো অংশ থেকে রক্ত পড়লে অথবা রোগী ‘ডেঙ্গু শক সিনড্রোমে’ চলে গেলে খুবই সীমিত কিছু ক্ষেত্রে প্লাটিলেট দেওয়ার প্রশ্ন আসে।
অধ্যাপক এবিএম আবদুল্লাহ
ডিন, মেডিসিন অনুষদ, বিএসএমএমইউ