প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: বাড়িতে কারও জলবসন্ত হলে বাড়ির শিশুদের কীভাবে প্রতিরোধ করা যায়?
উত্তর: জলবসন্তের কার্যকর টিকা আছে। সংস্পর্শের ৭২ ঘণ্টার মধ্যে এই টিকা দিতে পারলে প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রে সুফল মেলে।
জলবসন্তের রোগীকে আলাদা ঘর, বিছানা, খাবার প্লেট, তোয়ালে ইত্যাদি ব্যবহার করতে হবে। শিশুদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। এমনিতে সব শিশুকেই ১২ থেকে ১৮ মাসের মধ্যে জলবসন্তের টিকা দিয়ে নেওয়া যায়। ১২ মাসের নিচে একটি ডোজ এবং ১২ মাসের ওপরে দুই মাস ব্যবধানে দুটি ডোজ নিতে হয়।
ডা. প্রণব কুমার চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।