প্রসন্ন গুহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব
সাতকানিয়ায় বাজালিয়া প্রসন্ন গুহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ জানুয়ারি বই বিতরণ উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণির ছাত্রী পুষ্পিতা গুহের হাতে বই তুলে দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপসচিব অমল গুহ। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রথম থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রতন গুহ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ চক্রবর্তীর পরিচালনায় আরও বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক শ্যামল জলদাশ, রেহেনা আক্তার, অভিভাবকদের পক্ষে আবদুুল হাকিম ও আলী আহম্মদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে এ বছর থেকে বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি চালুর অনুমতি দেওয়ায় প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।