প্রস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিয়ো।এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালী তাল পাখাটাখুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিয়ো।ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিতডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিয়ো।কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানেকোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানেপত্র দিয়ো, পত্র দিয়ো।আর না হলে যত্ন করে ভুলেই যেয়ো, আপত্তি নেই।গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে?আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি,নষ্ট ফুলের পরাগ মেখেপাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কী আসে যায়?এক জীবনে কতটা আর নষ্ট হবে,এক মানবী কতটা আর কষ্ট দেবে।