প্রহরী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

মেডিকেল কলেজের কাছাকাছি একটি কবরস্থানের পাশেই একটি বাসায় আমি থাকতাম। সেদিন রাতে প্রচণ্ড গরম পড়েছিল। তাই জানালাটা খুলে রেখেছিলাম। গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল। ফ্যান ঘুরছিল। ভাবলাম জানালাটি লাগিয়ে দিই। জানালাটি লাগাতে গিয়ে ভয়ে আমার শরীর কেঁপে উঠল। দেখলাম কবরস্থানের প্রহরী একটি কবর খুঁড়ছে। তার পাশেই দাঁড়ানো চারজন মানুষ। গার্ড কবর থেকে লাশটি তুলল। একটি বস্তায় লাশটি ভরল। পরে সেই লোকগুলো একটি অ্যাম্বুলেন্সে বস্তাটি নিয়ে গেল। ভয়ে আমি রাতে আর ঘুমাতে পারলাম না। পরদিন আমি গার্ডকে ধরলাম। বললাম, ‘তুমি রাতে যা করেছ, তা আমি দেখেছি। কেন এমন করলে?’ গার্ড আমার পা জড়িয়ে ধরল, আর বলল, ‘ভাইজান, আফনে কাউরে কইয়েন না। কি করুম, কন? হারা রাইত জাগি। মাস শেষে পাই মাত্র ২৪০০ টাকা। আউট ইনকাম না থাকলে এই টাকা দিয়া কি সংসার চলে? ওনারা কঙ্কাল ব্যবসায়ী। যে তাজা লাশডা উডাইয়া দেখি, ওনারা ওইডা অ্যাসিড দিয়া পুড়বো। পরে কঙ্কালডা বেচবো। আর পার লাশে হেগো দিয়া পাই হাজার দুই।’
ঘটনা এখানেই শেষ নয়। লোকটি আরও অনেক কিছু বলছিলেন হয়তো। চায়ের দোকানের সবাই তার বর্ণনা আশ্চর্য হয়ে শুনছিল। আর ঘৃণায় কাঁপছিল আমার সারা শরীর।
ইংরেজি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়