প্রাক-বিদ্যালয় ও দিবাযত্নকেন্দ্র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের লালখান বাজারে প্রাক-বিদ্যালয় ও দিবাযত্নকেন্দ্র (প্রি-স্কুল ও ডেকেয়ার সেন্টার) ফ্লোরেট উদ্বোধন হয়েছে ১৪ মে। ফ্লোরেটের অধ্যক্ষ নাসিমা সিরাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কবি-সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ভূঁইয়া ইকবাল, অধ্যাপক ফেরদৌস আরা আলীম, দিলারা বেগম, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আখতার কবির চৌধুরী ও মর্জিনা বেগম। পরে শিশুদের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি।