প্রাকৃতিক উপাদানে ভালো থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতির এই সময়টা বড্ড বেখেয়ালে। দিনে যেমন গরম, রাতে তেমন ঠান্ডা। আর আবহাওয়ার এই পার্থক্য বুঝেই বাইরে চলতে হয়। বাজারে পাওয়া প্রসাধনী অনেকের মানানসই না-ও হতে পারে। তাই প্রাকৃতিক উপাদানে ত্বকের যত্ন নিতে পারেন। হেয়ারোবিকসের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন বলেন, ‘নিজেকে সুন্দর রাখতে হাতের কাছে পাওয়া জিনিস দিয়েই ঝটপট রূপচর্চা সেরে নিতে পারেন। প্রাকৃতিক উপাদান সব সময়ই ত্বকের জন্য ভালো। তাই প্রাকৃতিক বা ভেষজ নানা উপাদান ব্যবহার করে ধরে রাখতে পারেন ত্বক ও চুলের ঔজ্জ্বল্য।পাকা কলা, পাকা পেঁপে, ছোলার ডালের বেসন, তরমুজ, শসা, বাদাম, কাঁচা ছোলা, মধু, চন্দন গুঁড়া ইত্যাদি ব্যবহার করতে পারেন ত্বকে।মেনস কেয়ারের রূপবিশেষজ্ঞ জাভেদ হোসাইন জানালেন, ‘ভেষজ উপাদান ব্যবহার করতে হবে নিয়ম মেনে। তবে সবার আগে দরকার নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।’ ছেলে-মেয়ে সবার জন্যই ভেষজ কিছু সৌন্দর্যচর্চার পদ্ধতি জানানো হলো।মুখের ত্বকেশরীরের অন্য স্থানের তুলনায় মুখ বেশি কোমল থাকে। তাই মুখে ব্যবহার করতে পারেন পাকা পেঁপে। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে, মুখের কালচে ভাব দূর করে ফিরিয়ে আনে উজ্জ্বলতা।বাইরে রোদে ঘুরলে ত্বকে রোদে পোড়া ভাব হতে পারে, ধুলাবালু জমতে পারে। এ জন্য পাকা কলা চটকে নিয়ে মুখে মাখতে পারেন। আসছে তরমুজের মৌসুম। তরমুজের সঙ্গে তরমুজের কয়েকটি বিচি গুঁড়া করে মুখে লাগাতে পারেন ফেসওয়াশ হিসেবে। ত্বক পরিষ্কার হবে।যাঁদের তৈলাক্ত ত্বক তাঁরা বাদাম ব্যবহার করতে পারেন। লেবু বা কমলার রসের সঙ্গে শসার রস মিশিয়ে তুলা দিয়ে ত্বকে লাগাতে পারেন।মুখে কালচে ভাব দেখা দিলে কাঁচা হলুদ, চন্দন গুঁড়া এবং মধু মেখে হালকা পাঁচ মিনিট ম্যাসাজ করতে পারেন। পরে আরও পাঁচ মিনিট রেখে দিন। কালচে দাগ কেটে যাবে।চোখঅনেকের নিয়মিত ঘুম না হওয়ার ফলে চোখের নিচে কালচে দাগ পড়ে। চোখের পাতা ফুলে যায়, যা দেখতেও খারাপ লাগে। এ অবস্থা থেকে মুক্তি পেতে শসা বা আলু কেটে চোখে লাগাতে পারেন। নিয়মিত ১০ মিনিট করে সময় দিলেই চার-পাঁচ দিনে কালচে ভাব কেটে যাবে। ‘তবে চোখে লেবুর রস লাগানো ঠিক না’, জানান তানজিমা শারমিন। কারণ এতে চোখ ফুলে উঠতে পারে। পায়ের যত্নেনিয়মিত বাইরে থেকে এসে হালকা গরম পানিতে পা ভিজিয়ে পরিষ্কার করুন। কলার সঙ্গে মধু মিশিয়ে পেস্ট করে পায়ে লাগান। পা নরম থাকবে। পা ফাটা বন্ধ হবে।হাতের যত্নেমসুর ডালে কমলার খোসা বেটে নিয়ে ত্বকে লাগাতে পারেন। লেবুর রসে মধু মিশিয়ে হাত-পায়ে লাগালে হাত বা পা মসৃণ হয়। কলা চটকে নিয়ে লেবুর রস এবং গরুর দুধ (কাঁচা) মিশিয়ে লাগানো যেতে পারে।চুলের যত্নেযাঁদের নিয়মিত চুল পড়ে তাঁরা মেহেদি পাতা লাগাতে পারেন। আগে মাথায় শ্যাম্পু করে চুল পরিষ্কার করে নিতে হবে। পরে মেহেদি পাতা বেটে তার সঙ্গে ডিম এবং আমলা মিশিয়ে লাগাতে হবে। এরপর চুল ধুয়ে নিতে হবে। তবে শ্যাম্পু দিয়ে নয়।শক্তি বাড়াতেছেলেদের শক্তি বাড়াতে কাঁচা ছোলা বেশ উপকারী। তাই নিয়মিত অল্প এক মুঠো কাঁচা ছোলা ভিজিয়ে রেখে তা পরে খেয়ে নিতে পারেন। শরীরে বাড়তি শক্তি পাবেন।এ ছাড়া নিজেকে সুন্দর রাখতে নিয়মিত মৌসুমি ফল খাওয়া উচিত। প্রচুর পানি পান করতে পারেন।