প্রাক্তন ছাত্র ইউনিয়ন প্রীতি সম্মিলন ২৯ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক নেতা-কর্মীদের প্রীতিসম্মিলনের প্রস্তুতি উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরের হাটখোলায় গত সোমবার রাতে অনুষ্ঠিত সভায় আগামী ২৯ জানুয়ারির প্রীতিসম্মিলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মুসলিম হলে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এ সম্মিলন।
প্রীতিসম্মিলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বালাগাত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দক্ষিণ জেলা, কক্সবাজার এলাকার ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সাবেক ছাত্রনেতারা প্রীতিসম্মিলন সফল করে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী লড়াই জোরদার করার আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন মোহাম্মদ মুছা, আবু তাহের, ড. মাহবুবুল হক, আনোয়ারুল কবীর চৌধুরী, শাহ আলম, বাবুল দে, অশোক সাহা, মৃদুল চক্রবর্তী, কানাই লাল দাশ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ আতিক, নাজিম মুরাদ, শহীদুল ইসলাম প্রমুখ।
সম্মিলনে থাকবে সমসাময়িক বিষয় নিয়ে স্মারক বক্তব্য, স্মৃতিচারণা, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।