প্রাক্তন শিক্ষক পূর্ণেন্দু বিকাশ চৌধুরীর শোকসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়া উপজেলাধীন তেকোটা গ্রামের বাসিন্দা ও প্রাক্তন প্রধান শিক্ষক পূর্ণেন্দু বিকাশ চৌধুরীর শোকসভা সত্যপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে ১৬ ডিসেম্বর তাঁর বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন তিলোকাবংশ মহাস্থবির, বসুমিত্র মহাস্থবির, সংঘপ্রিয় ভিক্ষু, অনুরুদ্ধ ভিক্ষু, শরণ সেন ভিক্ষু, জ্যোতির্ময় বড়ুয়া, বিমল কান্তি বড়ুয়া, অবিনাশ বড়ুয়া, কেনেডাম চৌধুরী, বলরাম চৌধুরী, সুমন বড়ুয়া, জয় বাবু বড়ুয়া, স্বপন বড়ুয়া, রাজীব বড়ুয়া প্রমুখ। উল্লেখ্য, তিনি ১৫ ডিসেম্বর বার্ধক্যজনিত রোগে ৮৫ বছর বয়সে পরলোকগমন করেন। বিজ্ঞপ্তি।