প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথিবীর প্রাচীনতম ঘোড়ার পরিপূর্ণ জিন-নকশা উন্মোচন করা হয়েছে। আধুনিক ঘোড়ার চেয়ে প্রায় সাত লাখ বছরের পুরোনো একটি ঘোড়ার জীবাশ্মের (ফসিল) অংশবিশেষ থেকে গবেষকেরা এই নকশা উন্মোচন করেন। নেচার সাময়িকীতে গত বুধবার প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বলা হয়, ঘোড়ার এই জিন-নকশা আগের যেকোনো জিন-নকশার চেয়ে পাঁচ লাখ বছরের পুরোনো। কানাডার ইউকন টেরিটরির তুষারাচ্ছাদিত থিলস ক্রিক এলাকা থেকে ওই ঘোড়ার হাড়ের ফসিল উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট গবেষক লুডোভিক অরল্যান্ডো এই অর্জনকে অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, পৃথিবীতে প্রায় ৪০ লাখ বছর আগে সব ঘোড়ার আদি পুরুষের অস্তিত্ব ছিল। এএফপি ও বিবিসি।