প্রাণ দুধ-ছুটির দিনে বিশ্বকাপ ক্রিকেট কুইজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রাণ দুধ-ছুটির দিনে বিশ্বকাপ ক্রিকেট কুইজ’-এর ৬ পর্ব ও মেগা পর্বের লটারির ড্রর পুরস্কার বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয়েছে। ১৬ জুন মঙ্গলবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাণ ডেইরির ব্র্যান্ড ব্যবস্থাপক মো. হোসাইন শাহ নেওয়াজ, মিডিয়া মার্কেটিং ব্যবস্থাপক খন্দকার হাফিজুর রহমান ও প্রথম আলোর উপমহাব্যবস্থাপক (বিজ্ঞাপন) মো. আহসানুল হক এবং বিজ্ঞাপন নির্বাহী সৈয়দ জালাল উদ্দিন মোহাম্মদ আকবর। অনুষ্ঠানে ৬ পর্ব ও মেগা পর্বের বিজয়ীদের উপস্থিতিতে পুরস্কার হস্তান্তর করা হয়।