প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের বিদায় ও বরণ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে বিদায় ও বরণ উৎসব গত সোমবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। জীববিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।
বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ এবং ১০ থেকে ১৪তম—এই পাঁচটি ব্যাচের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত মাসব্যাপী খেলাধুলা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় টেলিকনফারেন্সের মাধ্যমে আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন।
বিভাগের সভাপতি আবু সাদাত মোহাম্মদ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ মাহবুবুর রহমান। বক্তব্য দেন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক দ্বৈপায়ন সিকদার ও মোহাম্মদ আতিয়ার রহমান। বিকেলে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।