কুমির বর্ণান্ধ। এটি পানিতে প্রায় অন্ধ, কিন্তু ডাঙাতে এর দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর। কুমির তার অবিশ্বাস্য শক্তিশালী চোয়ালের আঘাতে একটি কচ্ছপের খোল চুরমার করে দিতে পারে। কুমিরের দাঁত পড়ে গেলে, ওই স্থানে নতুন দাঁত গজায় এবং এই প্রক্রিয়া সারা জীবন ধরেই চলতে থাকে। পেঁচা হচ্ছে একমাত্র পাখি, যেটি নীল রং দেখতে পায়। মাছি একমাত্র পতঙ্গ, যার পাঁচটি চোখ আছে। এর মধ্যে দুটি চোখ বড়, আর এ দুটির মাঝামাঝি স্থানে বাকি তিনটির অবস্থান। টারানটুলা মাকড়সা খাবার গ্রহণ ছাড়া প্রায় দুই বছর বেঁচে থাকতে পারে। দুধের রং কী? সাদা—এটা সবাই জানে। কিন্তু হিমালয়ান ইয়াকের দুধের রং গোলাপি! নামেই পরিচয়! ইলেকট্রিক ইল তার শরীরে বিদ্যুত্ উত্পাদন করতে পারে, যা দিয়ে প্রায় ১০টি বাল্ব জ্বালানো সম্ভব। ‘ক্যাঙারু’ ইঁদুর সারা জীবন পানি না খেয়েও বেঁচে থাকতে পারে। কারণ এরা মরুভূমির এক ধরনের শেকড় খায়, যা পানির চাহিদা পূরণ করে।ওয়েবসাইট অবলম্বনেসামসুল আলম