প্রাণিজগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 একটি বাচ্চা নীল তিমি জন্মের সময় প্রায় ২৫ ফুট লম্বা হয়। ঘুমানোর সময় ডলফিন চক্রাকারে সাঁতার কাটে এবং শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য এক চোখ খোলা রাখে। কিছুক্ষণ পর আবার বিপরীত দিকে সাঁতার কাটে এবং অন্য চোখটি খোলা রাখে। সামুদ্রিক কচ্ছপ বালুতে ডিম পাড়ে। ডিম ফুটে বের হওয়া বাচ্চার লিঙ্গ অনেকটাই নির্ভর করে ডিম পাড়ার সময় বালুর তাপমাত্রার ওপর। বালুর তাপমাত্রা ২৯ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হলে মেয়ে আর এর কম তাপমাত্রা হলে ছেলে জন্মানোর সম্ভাবনা বেশি। বাঘের রেটিনার বিশেষ অভিযোজন ক্ষমতার জন্য (যার কারণে রেটিনার পেছনে আলোর প্রতিফলন হয়) বাঘ রাতের বেলা মানুষের তুলনায় ছয়গুণ বেশি দেখতে পায়। ক্যাঙ্গারু বছরে মাত্র একটি বাচ্চা দেয়। বাচ্চাটি এতটাই অপরিণত অবস্থায় জন্মায় যে এর আকার তখন দুই সেন্টিমিটার এবং ওজন মাত্র এক গ্রামেরও কম থাকে। সারা বিশ্বে প্রতিদিন প্রায় ১০০ বা এর বেশি তিমি জেলেদের হাতে মারা যায়। ক্যালিফোর্নিয়ার বাজা উপকূলে ‘এলিফ্যান্ট’ সিলরা ডাইভ দিয়ে তিমি মাছের চেয়ে বেশি গভীরে যেতে পারে। কখনো কখনো এরা ডাইভ দিয়ে মাইল খানেক গভীরে চলে যায়।সামসুল আলমউইকিপিডিয়া ও ফান ফ্যাক্টজ অবলম্বনে