প্রাণিবিচিত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 অক্টোপাসের চোখের মণি আয়তাকার আর পেঙ্গুইনের চোখের কর্নিয়া সমতল। সমতল কর্নিয়ার কারণে পেঙ্গুইন পানির নিচে পরিষ্কার দেখতে পায়। কবুতরের দৃষ্টিসীমার পরিধি প্রায় ৩৪০ ডিগ্রি। শুধু মাথার পেছনের দিকটা বাদে আর বাকি সব দিকই কবুতরের দৃষ্টিসীমার অন্তর্গত। গড়পড়তা একেকটি তিমির ওজন প্রায় ১৬০ টন, যা প্রায় ৩০টি হাতির ওজনের সমান। একটি বাচ্চা তিমি ঘণ্টায় প্রায় ২২ কিলোমিটার গতিতে সাঁতার কাটতে পারে।  তেলাপোকার হূৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা ১৩টি ও এর রক্তের রং সাদা। কারণ, এর রক্তে কোনো হিমোগ্লোবিন নেই। আকারে ছোট হলেও মাত্র এক রাতে একটি ইঁদুর প্রায় ২৮০ ফুট লম্বা গর্ত তৈরি করতে পারে। শামুক একনাগাড়ে প্রায় এক হাজার ১০০ দিন না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে। গরুর দুধের রং একদম সাদা নয়, বরং কিছুটা হলুদাভ। এর কারণ, এতে অন্যান্য দুধের তুলনায় অধিক পরিমাণে রিবোফ্লোবিন বা ভিটামিন বি২ থাকে। অক্টোপাসের হূৎপিণ্ডের সংখ্যা তিনটি আর স্টারফিশ বা তারামাছের কোনো মস্তিষ্ক নেই। আইসল্যান্ডে সরকারি আইন অনুযায়ী কোনো ব্যক্তি কুকুর পুষতে পারে না।ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম