প্রাণী-মস্তিষ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার খাতায় ১০০-তে ১০০ পেলে প্রায়ই একটা প্রশংসাবাণী জুটে যায়—ছেলের মাথা আছে বটে! আবার আইনস্টাইনের মতো বিজ্ঞানীদের মস্তিষ্কের কথা চিন্তা করেও আমাদের মস্তিষ্ক আন্দোলিত হয়। এই মস্তিষ্কের ফলেই দুনিয়াটা মানুষের নিয়ন্ত্রণে রয়েছে। এই মস্তিষ্কের জোরেই অসাধ্যকে সাধ্যে রূপান্তর করে টিকে আছি আমরা। তাহলে কত বড় আমাদের মস্তিষ্ক? আপনার মস্তিষ্কে এ প্রশ্নের উদয় হলে জেনে নিন, আমাদের মস্তিষ্কের ওজন গড়ে ২ দশমিক ২ পাউন্ড থেকে ৩ দশমিক ৩ পাউন্ড পর্যন্ত হতে পারে। তবে মানুষের মস্তিষ্কের চেয়েও বড় মস্তিষ্ক আছে দুনিয়ায়। আর তা রয়েছে স্পার্ম তিমির মাথায়, যার ওজন গড়ে ১৭ পাউন্ডের খানিক বেশি, যা কিনা একেকটি স্পার্ম তিমির শরীরের মোট ওজনের শূন্য দশমিক ৩৪ শতাংশ! তবে স্বস্তির কথা হলো, মস্তিষ্কের পুরো সদ্ব্যবহার স্পার্ম তিমি জানে না। তা না হলে এই লেখা হয়তো কোনো তিমিই লিখত! আর কে পড়ত বলুন তো? মস্তিষ্ক খাটান না!