প্রাণীখেকো উদ্ভিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিকারি ও শিকারের মধ্যে দ্বন্দ্বের কথা ভাবলেই আমাদের কল্পনায় ভেসে ওঠে সিংহের চোরা আক্রমণের ভঙ্গির বিপরীতে চঞ্চল হরিণের ছবি; অথবা বাজপাখির ধারালো নখরে বন্দী হতভাগ্য কাঠবিড়ালির বাঁচার চেষ্টার দৃশ্য। তবে বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদালয়ের গবেষক বেন বেইজার। তিনি ব্যাখ্যা করেছেন উত্তর আমেরিকার পূর্বাঞ্চলে প্রাণীখেকো সারাসেনিয়া পারপারিয়া প্রজাতির উদ্ভিদের জটিল ও নাটকীয় শিকার-প্রক্রিয়া। এই উদ্ভিদের নলাকার পাতায় বৃষ্টির পানি জমে থাকে। সেই পানিতে পিঁপড়া, গুবরেপোকা ও মাছি এসে পড়ে যায়। এ ছাড়া সেই পানিতে জমে থাকে ব্যাকটেরিয়া, মশা, শূককীট ও বিভিন্ন পরজীবী প্রাণী। এসব অণুজীবের সহায়তায় উদ্ভিদটির অভ্যন্তরে জটিল এক প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ সম্পন্ন হয়। সায়েন্স ডেইলি।