প্রাণের গীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্ধুসভায় ‘প্রাণের গীতি’ শিরোনামে পল্লি গানের আসর বসে। শিশু শিল্পী নাজিফার পরিবেশনায় শুরু হয় আয়োজন।
এরপর রোমেল দে পরিবেশন করেন ‘জাত গেল জাত গেল বলে’। মিনহাজ হোসাইন ‘পাগল মন মন রে’ এবং সায়মা আক্তার ‘সুয়াচান পাখি’ পরিবেশন করেন। একে একে বন্ধুরা ‘ভ্রমর কইও গিয়া’, ‘ওকি গাড়িয়াল ভাই’, ‘সব লোকে কয় লালন কী জাত’, ‘এমন মানবজনম আর কী হবে’ এ রকম আরও অনেক গান পরিবেশন করেন।
এ ছাড়া আসরে লালন, শাহ আবদুল করিম, আব্বাস উদ্দিন, আবদুল আলীম এবং রাধারমণের জীবনাবলি পাঠ করা হয়।
সঞ্জয় বিশ্বাস