প্রাণের মেলায় প্রযুক্তির ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেব্রুয়ারি মাস এলেই জমে ওঠে বাংলা একাডেমীর প্রাঙ্গণ। অমর একুশে গ্রন্থমেলা হয়ে ওঠে লেখক-পাঠকের অপূর্ব এক মিলনমেলা। এখন এই মেলায় প্রযুক্তির ছোঁয়াটা বেশ ভালোভাবেই টের পাওয়া যায়। বইমেলায় তথ্যপ্রযুক্তির নানা ধরনের বই যেমন মেলে, তেমনি মেলায় দেখা যায় তথ্যপ্রযুক্তির ব্যবহার। এবারের মেলাও তার ব্যতিক্রম নয়।বইমেলায় প্রযুক্তিবইমেলার মূল প্রবেশপথ দিয়ে যেতেই চোখে পড়বে বড় বড় দুটি পর্দা। মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে এ দুটি পর্দায় দেখানো হচ্ছে ভাষা আন্দোলনসহ দেশের ইতিহাস।সঙ্গে সঙ্গে জনসচেতনতামূলক তথ্যচিত্রও দেখানো হচ্ছে।যাঁরা বইমেলায় একেবারে নতুন এসেছেন, কোথায় কোন দোকান ঠিকমতো জানেন না, তাঁদেরও চিন্তার কিছু নেই। বইমেলায় বিভিন্ন দোকানের অবস্থান জানিয়ে দেওয়ার জন্য আছে ই-তথ্যকেন্দ্র। সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের আওতায় বসানো হয়েছে দুটি টাচস্ক্রিন কম্পিউটার। এখানে এসে হাতের স্পর্শেই খুঁজে নিতে পারবেন কাঙ্ক্ষিত বইয়ের দোকানটি। এ ছাড়া এবারের বইমেলায় নতুন নতুন কী কী বই এল, তার তালিকাও জেনে নিতে পারবেন এখান থেকে। আবার গত বইমেলায় প্রকাশিত বইয়ের তালিকাও পাবেন। এ ছাড়া এ পর্যন্ত একুশে পদক পাওয়া ব্যক্তিদের নামের তালিকা, জাতীয় পাঠক্রমের আওতায় বিভিন্ন ই-বুক ছাড়াও এখান থেকে জেনে নেওয়া যাবে ই-তথ্য কোষের বিশাল তথ্যভান্ডার। মেলার বিভিন্ন তথ্য সংগ্রহ করতে এখানে এসেছেন নরসিংদী থেকে মাহফুজুর রহমান। তিনি জানালেন, ‘এখানে কম্পিউটারের সাহায্যে নানা ধরনের তথ্য পেলাম। এখন মেলা ঘুরতে সহজ হবে।’বাংলা একাডেমীর নিজস্ব ওয়েবসাইটে (www.banglaacademy.org.bd) গিয়ে এবারের বইমেলার সর্বশেষ তথ্য জানা যাবে। মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনা সভার খবর অডিও আকারে সরাসরি শোনার ব্যবস্থাও আছে এই ওয়েবসাইটে। পাশাপাশি বাংলা একাডেমীর বিভিন্ন দরকারি তথ্য, ইতিহাস, দুর্লভ আলোকচিত্র, একাডেমী থেকে প্রকাশিত বিভিন্ন বইয়ের তালিকাসহ বিভিন্ন তথ্য জেনে নেওয়া যাবে এখান থেকে। এ ছাড়া ঘরে বসেই মেলার বিভিন্ন তথ্য পাওয়া যাবে www.ekusheyboimela2012.com, www.lekhok.net, www.rokomari.com ইত্যাদি ওয়েবসাইটে।বইমেলায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ও ভালোভাবে পর্যবেক্ষণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা ব্যবহার করছে। গোটা বইমেলায় বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিচ্ছে বাংলালায়ন। মেলা প্রাঙ্গণেবসে ওয়াইফাই সংযোগ চালু করে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করা যাবে।তথ্যপ্রযুক্তির বই-সিডি-ডিভিডিএবার ডিজিটাল প্রযুক্তির বই-সিডি ও ডিভিডির পসরা সাজিয়েছে বিভিন্ন স্টল। মেলায় শিশুদের বিভিন্ন বই ও সিডি-ডিভিডি নিয়ে এসেছে টোনাটুনির স্টল। এখানে শিশুদের বিভিন্ন ছড়া, কবিতাসহ ঈশপ, টোনাটুনিসহ বিভিন্ন গল্পের সিডি ও ডিভিডি মিলবে।মেলায় বিজয়ের স্টলে কম্পিউটারে লেখালেখি, ফটোশপ শেখা, ইন্টারনেট ব্যবহারের সহজ উপায় নিয়ে বিজয়ের স্টলে বিভিন্ন বই পাওয়া যাচ্ছে।মেলায় তথ্যপ্রযুক্তির বইয়ের সবচেয়ে বড় সম্ভার নিয়ে এসেছে সিসটেক পাবলিকেশনস। এখানে কম্পিউটারে হাতেখড়ি থেকে শুরু করে ফটোশপ, অফিস ২০১০, ইন্টারনেট থেকে আয়ের কৌশল, ওয়েবসাইট তৈরির উপায়, কম্পিউটার পরিচর্যার বিভিন্ন কৌশল, উবুন্টুসহ বিভিন্ন সফটওয়্যারের ব্যবহারবিধির বই মিলছে।সিসটেক পাবলিকেশনসের বিপণন ব্যবস্থাপক মজিবুর রহমান জানান, মেলার শুরু থেকেই তথ্যপ্রযুক্তিকেন্দ্রিক বইয়ের চাহিদা লক্ষ করা যাচ্ছে। এখন পদে পদে তথ্যপ্রযুক্তির প্রয়োজনীয়তা বাড়ছে বলেই এই বইগুলোর চাহিদাও আগের চেয়ে অনেক বেড়েছে বলে তিনি জানান।তথ্যপ্রযুক্তির বিভিন্ন বই নিয়ে এসেছে জ্ঞানকোষ প্রকাশনী। এবার মেলায় এই প্রকাশনী থেকে ফটোশপে কাজ সহজে করার জন্য ড্রিম ওয়েভার ও ওয়েবসাইটের কাজ করার জন্য জুমলা সাইট বিল্ডিং বই দুটি প্রকাশিত হয়েছে।বিভিন্ন ধরনের প্রযুক্তির বই পাওয়া যাবে পাঞ্জেরি পাবলিকেশনসের স্টলে। এখান থেকে বিভিন্ন শিশুতোষ তথ্যপ্রযুক্তির বই ‘চিলড্রেন বুক সিরিজ’ নামে পাওয়া যাচ্ছে। শিশুদের জন্য এ ছাড়া কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারে কাজের কৌশল, ইন্টারনেটে কাজ করার সহজ উপায়ের বই মিলবে এখানে।মেলায় বইওয়ালা ওয়েবসাইট (www.boiwala.com) তাদের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করছে। এই ওয়েবসাইটে নিবন্ধন করে বিভিন্ন বইয়ের পরিচিতি, লেখকদের সাক্ষাৎকারসহ এ সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য জেনে নিতে পারবেন।মাইক্রোস ডিজিটালের স্টলে শিশুতোষ, রান্নার রেসিপিসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন ধরনের সিডি ও ডিভিডি পাওয়া যাচ্ছে।বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির স্টলে কম্পিউটার প্রোগ্রামিং ও জুমলা গাইড মিলছে।মেলায় তথ্যপ্রযুক্তির বই কিনতে এসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরমান হোসেন বলেন, ‘পাঠ্যবইয়ের পাশাপাশি তথ্যপ্রযুক্তির নানা বিষয় জানার আগ্রহ আমার। তাই মেলায় এ সম্পর্কিত নতুন বই খুঁজতে এসেছি।’সব মিলিয়ে এবারের বইমেলায় তথ্যপ্রযুক্তির প্রকাশ দেখা গেছে অনেক বেশি। বিভিন্ন বইয়ের পাশাপাশি এ মেলা যে তথ্যপ্রযুক্তিবান্ধব হয়ে উঠেছে, এ কথা বলাই যায়!