প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ১৮১ জন রিসোর্স পারসন নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পিইডিপি-৩-এর অন্তর্ভুক্ত পিটিআইতে ১৮১ জন রিসোর্স পারসন নিয়োগ করা হবে। গত মাসের ১৮ তারিখে অনুষ্ঠিত পিইডিপি-৩-এর কমিটি মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আবেদনের যোগ্যতা: রিসোর্স পারসন পদে আবেদনের জন্য প্রার্থীর বিএডসহ বিএ/ বিকম/ বিএসসি অথবা এর সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ ক্ষেত্রে শুধু অবসরপ্রাপ্ত পিটিআই সুপার, সহসুপার, ইনস্ট্রাক্টর, সহইনস্ট্রাক্টর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, থানা/ উপজেলা শিক্ষা অফিসার, সহকারী থানা/ উপজেলা শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষক/ শিক্ষিকারা (পুরোনো প্রাথমিক সরকারি বিদ্যালয়) আবেদন করতে পারবেন। আর প্রার্থীকে অবশ্যই প্রশিক্ষণের জন্য সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।
অন্যান্য শর্ত
১. একজন রিসোর্স পারসন পিইডিপি-৩ কর্মসূচি চলাকালের জন্যই নিয়োগ লাভ করবেন; যা দেশের বিভিন্ন পিটিআইগুলোতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে হবে। আর কর্তৃপক্ষ যেকোনো সময়ে এই নিয়োগ বাতিল করতে পারবে। উল্লেখ্য যে, পিটিআইসমূহে নিয়মিত ইনস্ট্রাক্টর নিয়োগ লাভ করার সঙ্গে সঙ্গে এসব নিয়োগের অবসান ঘটবে।

২. দরখাস্তের সঙ্গে সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুকূলে ও ফেরতযোগ্য ২০০ টাকার ট্রেজারি চালান কোডযুক্ত করতে হবে। ট্রেজারি কোড নম্বর ১-২৪৩১-০০০০-২০৩১। এ ক্ষেত্রে ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার গ্রহণযোগ্য নয়।

৩. যদি আবেদনপত্র কোনো অসত্য কিংবা ত্রুটিপূর্ণ তথ্যসংবলিত হয়ে থাকে, তবে সেই আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। এটি হতে পারে নিয়োগ কার্যক্রম চলাকালীন কিংবা নিয়োগ প্রাপ্তির পর। প্রয়োজনে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনগত এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

 আবেদন করতে যা দরকার: সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের ৩ কপি সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। আবেদনপত্রের সঙ্গে এগুলো সংযুক্ত করে দিতে হবে। যাঁদের মুক্তিযোদ্ধার সনদপত্র রয়েছে, তাঁরা এই সনদপত্রসহ অন্য যাবতীয় সত্যায়িত কাগজপত্র দাখিল করবেন। এলপিআর কিংবা পিআরএল মঞ্জুর আদেশের ফটোকপি, আগের কর্মস্থলের ডিপিইও, টিইও, ইউইও কর্তৃক চারিত্রিক সনদপত্র, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত বিএ/ বিকম/ বিএসসি বা সমমানের পরীক্ষার সনদপত্রের অনুলিপি, বিএড কৃতকার্যের মূল সনদপত্রের অনুলিপি। আগ্রহী প্রার্থীরা বাংলাদেশের যেকোনো পিটিআইয়ে কাজ করতে বাধ্য থাকবেন, এমন মর্মে একটি অঙ্গীকারনামা আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে।

 পরীক্ষাপদ্ধতি: প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ওই পরীক্ষার দিন এবং নির্দিষ্ট স্থান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.dpe.gov.bd পাওয়া যাবে।