প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যবই এখন অনলাইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্ধারিত সব বই এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে এসব বই বিনা মূল্যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরবরাহ করা হয়েছে।অনলাইনেও পাওয়ার ব্যবস্থা করায় এসব বই নিয়ে আর দুর্ভাবনার কারণ নেই শিক্ষার্থীদের। যাদের বাসায় কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ রয়েছে, তারা চাইলে এসব বই নিজেদের কম্পিউটারে নামিয়ে (ডাউনলোড) রাখতে পারবে। কম্পিউটারের মাধ্যমে পড়া যাবে এসব বই। এতে বইটি সংরক্ষণের সুযোগও তৈরি হলো।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে (www.nctb.gov.bd) এসব বই পাওয়া যাচ্ছে। সাইটের ডান পাশে রয়েছে প্রাথমিক ও মাধ্যমিকের বই সম্ভার। সেখানে ক্লিক করলেই পাওয়া যাবে বিভিন্ন শ্রেণীর বই। বইগুলোর পিডিএফ সংস্করণ রয়েছে এবং তা একেবারে হালনাগাদ। নতুন শিক্ষাবর্ষের বইয়ে ক্লিক করলেই পাওয়া যাবে সবকিছু। তারপর সেভ করে নিলেই চলবে। শুধু কম্পিউটারে পিডিএফ ফরম্যাট (অ্যাক্রোবেট রিডার) সফটওয়্যারটি থাকতে হবে।  নিজস্ব প্রতিবেদক