প্রাথমিক চিকিৎসায় যা করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিচ্ছিল বাথরুমে হয়তো পড়ে গেলেন। কিংবা রান্না করতে গিয়ে হাত পুড়ে গেল খানিকটা। আবার দেখা গেল ঘরের কোণে বাসা বাঁধা ভিমরুল অসতর্ক মুহূর্তে হুল ফোটাল। অনেক সময় সিঁড়ি থেকে নামতে গিয়ে পা মচকে গেল। তৎক্ষণাৎ বাড়িতে বসে কী চিকিৎসা দেবেন সে বিষয়ে কথা হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সহকারী অধ্যাপক আ ফ ম হেলাল উদ্দীনের সঙ্গে। তিনি বলেন, কিছু কিছু আঘাত কিংবা ক্ষত আছে যেগুলো বাড়িতে বসেই চিকিৎসা করা সম্ভব। আর কিছু ক্ষেত্রে অবশ্যই রোগীকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খেয়ে ফেলাটা কিন্তু একদমই ঠিক না। বেশ কিছু প্রাথমিক চিকিৎসা প্রতিটি ব্যক্তির শিখে রাখা উচিত। সে কারণে সবার বাড়ি বা কর্মক্ষেত্রে হাতের কাছে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি রাখা জরুরি। আঘাতজনিত সমস্যাছেলে—বুড়ো থেকে সবাইকেই এ ধরনের সমস্যায় পড়তে হয় হরহামেশা। আঘাত কিংবা চোট লাগতে পারে অনেক কারণেই। এখানে কিন্তু আঘাতের মাত্রার ওপর নির্ভর করবে চিকিৎসা। শুধু হালকা ফুলে গেলে কিংবা লালচে আকার ধারণ করলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে জায়গাটা। আবার পানির বদলে বরফ লাগানো যেতে পারে। তাতে ব্যথার উপশমও হবে। আবার জায়গাটা যদি কেটে-ছিঁড়ে যায় এবং কাটা স্থান যদি দৈর্ঘ-প্রস্থ কিংবা গভীরতায় আধা ইঞ্চির বেশি হয়, তাকে অবশ্যই হাসপাতালে নিতে হবে। আর সেখানে ধুলাবালু কিংবা ময়লা না পড়ে সে দিকটায়ও নজর দিতে হবে। আর যতটুকু সম্ভব পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দিতে হবে জায়গাটা।উঁচু স্থান থেকে পড়ে গেলে উঁচু স্থান থেকে পড়ে আঘাত পাওয়া জায়গায় যদি তীব্র ব্যথা থাকে, অনেক বেশি ফুলে যায়, তবে রোগীকে বেশি নাড়াচাড়া করা যাবে না। প্রয়োজনে সেই স্থানের দুই পাশে কাঠের টুকরা বাঁধতে হবে। যাতে কম নড়ে এমন ব্যবস্থা করে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। অতিরিক্ত নাড়াচাড়ায় শরীরের প্রয়োজনীয় টিস্যু, রক্তনালি ক্ষতিগ্রস্ত হতে পারে। আগুনে পুড়লেশরীরের কোনো অংশ আগুনে পুড়লে প্রচুর ঠান্ডা পানি ঢালতে হবে। বার্নল ক্রিম লাগানো যেতে পারে পোড়া স্থানে। এত কিছুর পরও যদি ফোসকা পড়ে যায়, কোনো অবস্থাতেই ফোসকা ফাটানো যাবে না। আর শরীরের বড় অংশ পুড়ে গেলে কিংবা ফোসকা ফেটে ক্ষত তৈরি হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।পোকামাকড়ের কামড় পোকার কামড়ের স্থানে পরিষ্কার পানি কিংবা সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে জায়গাটা। যদি সেখানে চুলকায় আর ফুলে ওঠে, বয়স অনুযায়ী হিসটামিন গ্রুপের ওষুধ ক্ষেতে হবে চিকিৎসকের পরামর্শমতো। আর বেশি ফুলে যাওয়ার সঙ্গে যদি শ্বাসকষ্ট থাকে, তবে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে রোগীকে।লেখক: চিকিৎসক