প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে শিক্ষক প্রতিনিধি সভা ও গুণীজন সংবর্ধনা গত শুক্রবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সদ্য জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন সমস্যা দ্রুত নিরসনের দাবি জানানো হয়।
সমিতির আহ্বায়ক মো. সামশুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবুল কালাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উপদেষ্টা মো. মনছুর আলী এবং প্রধান বক্তা ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব এস এম গোলাম খালেক। বক্তব্য দেন সুবল চন্দ্র দাশ, মো. আবদুর রহমান, সামছুল আলম, মো. সিরাজ, মো. নূরুন্নবী, মো. জাহিদ প্রমুখ। বিজ্ঞপ্তি।