প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন ৭ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে প্রার্থীদের জোর প্রচারণা। আগামী ৭ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচন কমিশনার উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আকরাম হোসেন বলেন, অনুষ্ঠেয় নির্বাচনে ২৫টি পদের মধ্যে ১৫টি পদে কোনো নির্বাচন হবে না। কারণ পদগুলোতে একাধিক প্রার্থী নেই। বাকি ১০টির মধ্যে নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি পদে নির্বাচিত ব্যক্তিরা একজন মহিলা সম্পাদিকা মনোনীত করবেন। সকাল নয়টা থেকে তিনটি কেন্দ্রে একটানা বিকেল চারটা পর্যন্ত ৭৩১ জন ভোটাধিকার প্রয়োগ করবে।নির্বাচনে সভাপতি পদে সুয়াবিল ইসলামীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম ও পশ্চিম সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আজম প্রতিদ্বন্দ্বিতা করছেন।সাধারণ সম্পাদক পদে পশ্চিম হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন চৌধুরী ও লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম দিদারুল আলম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।সভাপতি পদপ্রার্থী মো. আবুল কালাম জানান, শিক্ষকদের আগ্রহে তিনি সভাপতি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি নিষ্ঠার সঙ্গে বর্তমান কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এ পদে অপর প্রার্থী মো. নুরুল আজম বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষকদের সমস্যা-সমাধানের চেষ্টা করেছি। তাঁরা আমাকে সভাপতি নির্বাচিত করবেন বলে আশা করছি।’